ফেসবুক অ্যাডস
বিক্রি বাড়ানোর জন্য ক্যাম্পেইন, শুধু লাইক-রিচের জন্য না।
ফেসবুক অ্যাডস, ভিডিও, পোস্টার, পেজ ম্যানেজমেন্ট আর কল সেন্টার — আমরা একসাথে সামলাই। আপনি মন দিন প্রোডাক্ট আর ডেলিভারিতে, আমরা নজর রাখি প্রতিটি অর্ডারের খরচে।
ড্যাশবোর্ডের সংখ্যাগুলো উদাহরণ — প্রতি সপ্তাহে আপনি এমন রিপোর্ট পাবেন।
যাদের সাথে কাজ করেছি
বেশিরভাগ সময় সমস্যা ফেসবুকে নয় — সমস্যা থাকে হিসাব, ক্রিয়েটিভ আর অর্ডার ম্যানেজমেন্টে। আমরা এই তিনটা একসাথে ধরি।
প্রতিটি সার্ভিস আলাদাভাবে নিতে পারেন। দুই বা তার বেশি একসাথে নিলে ১০% ছাড়।
বিক্রি বাড়ানোর জন্য ক্যাম্পেইন, শুধু লাইক-রিচের জন্য না।
প্রোডাক্ট রিল, অ্যাড ভিডিও আর রিভিউ ভিডিও, যেগুলো স্ক্রল থামায়।
মাসজুড়ে কনটেন্ট প্ল্যান করে নিয়মিত পোস্ট, যাতে পেজ কখনো ফাঁকা না থাকে।
অফার, নতুন প্রোডাক্ট আর উৎসবের পোস্টার আপনার ব্র্যান্ডের রঙে।
ইনবক্স ও কমেন্টের উত্তর আর অর্ডার কনফার্মেশন কল আমাদের টিম করে।
বিক্রি কোথা থেকে আসছে তা মাপার সিস্টেম আর নিজের ওয়েবসাইট।
সব দাম মাসিক, যদি না আলাদা করে লেখা থাকে। কোনো লম্বা চুক্তি নেই।
স্লাইডার সরান — আপনার জন্য কোন প্ল্যান ঠিক, নিচে আলো জ্বলে উঠবে।
মাসিক অ্যাড বাজেট $৩,০০০-এর কম
মাসিক অ্যাড বাজেট $৩,০০০ – $৫,০০০
মাসিক অ্যাড বাজেট $৫,০০০-এর বেশি
মনে রাখুন: প্যাকেজের দাম শুধু আমাদের সার্ভিস চার্জ — ফেসবুকের অ্যাড বাজেট আপনি সরাসরি দেবেন। অ্যাড প্ল্যানে শুধু অ্যাডের কাজ থাকে; সোশ্যাল মিডিয়া বা ভিডিও প্যাকেজ আলাদা।
একক ভিডিও ৳৯৯৯ থেকে
নিয়মিত রিল ও অ্যাড ভিডিও
ভিডিও-নির্ভর ব্র্যান্ডের জন্য
পেজ ম্যানেজমেন্ট ও কাস্টমার সাপোর্ট
ট্র্যাকিং সেটআপ, সাথে রিপোর্টও
নিজের অনলাইন দোকান
শুধু ট্র্যাকিং সেটআপ চাইলে ৳৪,৯৯৯ — নিচে বিস্তারিত। এককালীন পেমেন্ট, মাসিক কোনো চার্জ নেই।
আইফোনের প্রাইভেসি সেটিং, অ্যাড ব্লকার আর ব্রাউজারের নিয়মের কারণে শুধু Pixel দিয়ে অনেক অর্ডার ফেসবুকের কাছে পৌঁছায় না। তখন ফেসবুক ভুল মানুষকে অ্যাড দেখায়, আর আপনি বুঝতেই পারেন না কোন অ্যাডে আসলে বিক্রি হচ্ছে। সার্ভার সাইড ট্র্যাকিং, Pixel, GTM আর GA4 একসাথে সেট করলে প্রতিটি অর্ডারের হিসাব ঠিকমতো পৌঁছায়।
ধরুন ওয়েবসাইটে এই মাসে ১০০টি অর্ডার এসেছে
বাকি অর্ডারগুলো রিপোর্টে নেই। ভালো অ্যাডকেও দুর্বল মনে হয়, ভুল অ্যাড বন্ধ হয়ে যায়।
একই ১০০টি অর্ডার, পূর্ণ ট্র্যাকিং সেটআপে
ফেসবুক আসল ক্রেতাদের থেকে শেখে, আর আপনি জানেন কোন অ্যাডে বাজেট বাড়াবেন।
* সংখ্যাগুলো বোঝানোর জন্য উদাহরণ। আসল পার্থক্য আপনার ওয়েবসাইট আর ক্রেতাদের ডিভাইসের ওপর নির্ভর করে।
Conversions API
অর্ডারের তথ্য ক্রেতার ব্রাউজার থেকে নয়, সরাসরি আপনার সার্ভার থেকে ফেসবুকে যায়। তাই অ্যাড ব্লকার বা আইফোনের প্রাইভেসি সেটিং থাকলেও বিক্রি মিস হয় না।
Meta Pixel
ভিজিটর কোন প্রোডাক্ট দেখল, কার্টে কী রাখল, অর্ডার করল কি না — সব ফেসবুককে জানায়। এই ডেটা দিয়েই ফেসবুক নতুন ক্রেতা খোঁজে আর রিটার্গেটিং অ্যাড চালায়।
Google Tag Manager
সব ট্র্যাকিং কোড এক জায়গায় থাকে। পরে নতুন অ্যাড প্ল্যাটফর্ম বা ইভেন্ট যোগ করতে ওয়েবসাইটের কোড বারবার ঘাঁটতে হয় না, সাইটও ধীর হয় না।
Google Analytics 4
কোন সোর্স থেকে ভিজিটর আসছে, কোন পেজে বেশি বিক্রি হচ্ছে, আর ক্রেতা কোথায় চেকআউট ছেড়ে চলে যাচ্ছে — সব এক ড্যাশবোর্ডে দেখতে পাবেন।
সার্ভার সাইড + Pixel + GTM + GA4, সব একসাথে
উপরের পুরো সেটআপ, সাথে Looker Studio ড্যাশবোর্ড, কাস্টম কনভার্সন ও অডিয়েন্স সেটআপ, আর রিপোর্ট বুঝিয়ে দেওয়ার একটি কল।
মনে রাখুন: সার্ভার সাইড ট্র্যাকিংয়ের জন্য সার্ভার হোস্টিং দরকার হলে সেই খরচ আলাদা, যা আপনি সরাসরি প্রোভাইডারকে দেবেন। সেটআপের আগে আমরা আপনার সাইট দেখে জানিয়ে দেব।
অর্ডার করার পর প্রথম ক্যাম্পেইন চালু হতে সাধারণত ৩ থেকে ৫ কর্মদিবস লাগে।

"কিভাবে অ্যাডস খরচ কমাবেন এবং প্রফিট বাড়াবেন" — আমরা ক্লায়েন্টদের সাথে যেভাবে কাজ করি, সেই পুরো পদ্ধতি এক বইয়ে।
উত্তর না পেলে সরাসরি WhatsApp-এ জিজ্ঞেস করুন।
না। প্যাকেজের দাম শুধু আমাদের সার্ভিস চার্জ। ফেসবুকের অ্যাড বাজেট আপনি সরাসরি দেবেন।
মাসিক অ্যাড বাজেট $৩,০০০-এর কম হলে ৳১৫,০০০ প্ল্যান, $৩,০০০–$৫,০০০ হলে ৳৩০,০০০ প্ল্যান, আর $৫,০০০-এর বেশি হলে ৫% কমিশন মডেল। প্যাকেজ অংশের স্লাইডার দিয়েও দেখে নিতে পারেন।
দুই বা তার বেশি প্যাকেজ একসাথে নিলে মোট দামের ওপর ১০% ছাড় পাবেন।
না। প্যাকেজগুলো মাসিক — লম্বা মেয়াদের কোনো চুক্তি নেই।
বিকাশ, নগদ অথবা ব্যাংক ট্রান্সফারে পেমেন্ট করতে পারবেন।
পেজের লিংক পাঠালে কোন প্যাকেজ আপনার জন্য ঠিক হবে তা আমরা জানিয়ে দেব।