ই-কমার্স ও এফ-কমার্সের জন্য ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট

অ্যাডে টাকা যাচ্ছে,
অর্ডার আসছে না?
বুস্ট নয়, এবার সিস্টেম।

রিসার্চ, ট্র্যাকিং, ক্রিয়েটিভ টেস্ট আর প্রতিদিনের অপটিমাইজেশন — ফেসবুক অ্যাড থেকে অর্ডার আনার পুরো কাজটা আমরা করি। আপনি শুধু অর্ডার কনফার্ম করে ডেলিভারি পাঠান, আর প্রতি সপ্তাহে হিসাব বুঝে নিন।

এখনই বড় বিনিয়োগ নয়? মাত্র ৳১,৯৯০-এ যেকোনো বাজেটে টেস্ট ক্যাম্পেইন →
  • কোনো সেটআপ ফি নেই
  • কোনো লম্বা চুক্তি নেই
  • প্রতি সপ্তাহে লিখিত রিপোর্ট
  • অ্যাড বাজেট সরাসরি Meta-কে, আমাদের হাতে নয়
✓
নতুন অর্ডার কনফার্মড৳১,৮৫০ · ঢাকা, মিরপুর
গত ৮ সপ্তাহক্যাম্পেইন: কনভার্সন · সেলস
অ্যাড খরচ৳৮৮,৪২০বাজেট ঠিক
অর্ডার৬৮৪+৫৬%
প্রতি অর্ডার খরচ৳১৩২−৫২%
ROAS৮.৬x+২.৭x
প্রতি অর্ডার খরচ (৳)কম মানে ভালো
স১স২স৩স৪স৫স৬স৭স৮
নমুনা ড্যাশবোর্ড — প্রতি ক্লায়েন্টের সংখ্যা প্রোডাক্ট, মার্জিন ও বাজেটভেদে আলাদা হয়।
▶
নতুন রিল প্রকাশিতহুক টেস্ট #৩ · ৩টি ভিডিও
যাদের সাথে কাজ করছি
  • Daily Fresh
  • Eyetix
  • Adil Digital Academy
  • AMEERAN
  • AMEERA
  • A&S Holdings
  • Techline
  • Adil Mega Mall
  • Adil Digital Solutions
  • Adil Super Shop
চেনা লাগছে?

বেশিরভাগ পেজ অ্যাডে লস করে একই ছয়টা কারণে

সমস্যাটা ফেসবুক নয়, সমস্যা পদ্ধতিতে। নিচের যেকোনো একটা মিললেই আপনার অ্যাডের টাকা প্রতি মাসে পুড়ছে।

বুস্ট করলে লাইক আসে, অর্ডার আসে না

বুস্ট মানে ফেসবুককে বলা “যাকে খুশি দেখাও”। ফেসবুক তখন সস্তায় লাইক-কমেন্ট করা মানুষ খোঁজে, ক্রেতা নয়।

সেলস বা কনভার্সন উদ্দেশ্যে ক্যাম্পেইন সাজাই, যাতে ফেসবুক যারা অর্ডার করে তাদেরই খোঁজে।

প্রতি মেসেজের খরচ প্রতি মাসে বাড়ছে

একই ক্রিয়েটিভ একই অডিয়েন্সে ঘুরতে থাকলে মানুষ ক্লান্ত হয়, খরচ বাড়ে। এটাকে বলে অ্যাড ফ্যাটিগ।

প্রতি সপ্তাহে নতুন হুক ও ক্রিয়েটিভ টেস্ট করি, জেতা অ্যাডে বাজেট বাড়াই, ক্লান্ত অ্যাড বন্ধ করি।

কোন অ্যাড থেকে বিক্রি হচ্ছে, জানেন না

Pixel নেই বা ভুলভাবে বসানো। ফলে ভালো অ্যাড বন্ধ হয়ে যায়, খারাপ অ্যাড চলতে থাকে — আপনি টেরও পান না।

Pixel আর Conversions API ঠিক করে প্রতিটা অর্ডার ফেসবুক পর্যন্ত পৌঁছাই; তারপরই অ্যাড চালাই।

ইনবক্সে ১০০ মেসেজ, কনফার্ম হয় ১০টা

মেসেজ অ্যাড সস্তা দেখায়, কিন্তু “দাম কত?” জিজ্ঞেস করা মানুষ ক্রেতা নয়। আসল হিসাব প্রতি অর্ডারের খরচে।

প্রতি অর্ডার খরচ আর ROAS ধরে অপটিমাইজ করি, মেসেজ সংখ্যা ধরে নয়।

অ্যাড একাউন্ট রেস্ট্রিক্ট হওয়ার ভয়

একটা ভুল ক্রিয়েটিভ বা পেমেন্ট সমস্যায় একাউন্ট বন্ধ, আর পুরো বিক্রি থেমে যায়।

প্রতিটা ক্রিয়েটিভ পলিসি চেক করি, Business Manager ঠিকভাবে সাজাই, ব্যাকআপ কাঠামো রাখি।

কেউ অ্যাড চালায়, কিন্তু রিপোর্ট দেয় না

“ভালো চলছে ভাই” কোনো রিপোর্ট নয়। কত খরচ, কত অর্ডার, কোন অ্যাড জিতল — না জানলে সিদ্ধান্ত নেবেন কীভাবে?

প্রতি সপ্তাহে এক পাতার লিখিত রিপোর্ট দিই, সংখ্যাসহ। নিচে নমুনা দেখুন।

আমরা যেভাবে কাজ করি

পাঁচ ধাপের অ্যাড সিস্টেম — প্রতিটা ক্লায়েন্টে একই নিয়ম

ভাগ্যের ওপর ছেড়ে দিই না। অর্ডার করার পর প্রথম ক্যাম্পেইন চালু হতে ৩ থেকে ৫ কর্মদিবস লাগে, আর তার মধ্যে এই পাঁচটা ধাপ শেষ হয়।

  1. অডিট ও রিসার্চ

    আপনার পেজ, আগের অ্যাড, প্রতিযোগীদের Ad Library আর প্রোডাক্টের মার্জিন দেখি। টাকা কোথায় নষ্ট হচ্ছে, লিখে দিই।

    আউটপুট: অডিট রিপোর্ট
  2. ট্র্যাকিং ঠিক করা

    Pixel, Conversions API আর ইভেন্ট টেস্ট। ফেসবুক যেন আসল ক্রেতা থেকে শেখে, অনুমান থেকে নয়।

    আউটপুট: Events Manager-এ সবুজ টিক
  3. হুক ও ক্রিয়েটিভ টেস্ট

    ৪ থেকে ৮টা ভিডিও ও ইমেজ, প্রতিটা আলাদা হুকে। এক সপ্তাহেই বোঝা যায় কোন কথা শুনে মানুষ অর্ডার করে।

    আউটপুট: জেতা ক্রিয়েটিভ
  4. ক্যাম্পেইন কাঠামো

    নতুন ক্রেতা, রিটার্গেটিং আর লুকঅ্যালাইক আলাদা করে সাজাই। বাজেট যায় যেখানে অর্ডার আসে, সেখানেই।

    আউটপুট: লাইভ ক্যাম্পেইন
  5. দৈনিক অপটিমাইজেশন

    প্রতিদিন খরচ-অর্ডার মিলিয়ে দেখি। দুর্বল অ্যাড বন্ধ, জেতা অ্যাডে স্কেল। সপ্তাহ শেষে রিপোর্ট।

    আউটপুট: সাপ্তাহিক রিপোর্ট
প্যাকেজে যা থাকে

আপনার অ্যাড টিম — মাসিক একটা ফি-তে

একজন মিডিয়া বায়ার, একজন ডিজাইনার, একজন ভিডিও এডিটর আর একজন ট্র্যাকিং এক্সপার্ট আলাদা করে নিতে গেলে যা খরচ, তার ভগ্নাংশে পুরো টিম।

  • ক্যাম্পেইন সেটআপ ও কাঠামোসেলস, কনভার্সন বা মেসেজ — লক্ষ্য অনুযায়ী সঠিক ক্যাম্পেইন টাইপ
  • অডিয়েন্স রিসার্চ ও রিটার্গেটিংযারা পেজ দেখেছে, কার্টে রেখেছে, আগে কিনেছে — সবাইকে আলাদা অ্যাড
  • ফ্রি অ্যাড ক্রিয়েটিভ (ভিডিও + ইমেজ)প্ল্যান অনুযায়ী ৪টি, ৮টি বা আনলিমিটেড, প্রতি মাসে
  • হুক ও অফার টেস্টিংকোন কথা, কোন অফার আর কোন ছবিতে অর্ডার আসে — ডেটা দিয়ে সিদ্ধান্ত
  • দৈনিক বাজেট ও বিড কন্ট্রোলটাকা যেন ভালো অ্যাডে যায়, খারাপ অ্যাডে আটকে না থাকে
  • Pixel ও ইভেন্ট হেলথ চেকট্র্যাকিং ভেঙে গেলে আমরা আগে জানি, আপনার বিক্রি থামার আগেই
  • অ্যাড পলিসি ও একাউন্ট সেফটিপ্রতিটা ক্রিয়েটিভ পলিসি চেক, সঠিক Business Manager সেটআপ
  • সাপ্তাহিক রিপোর্ট + WhatsApp সাপোর্টপ্রতি সপ্তাহে সংখ্যাসহ রিপোর্ট, যেকোনো দিন WhatsApp-এ প্রশ্ন
সাপ্তাহিক রিপোর্টসপ্তাহ ৬ · ক্লায়েন্ট: আপনার ব্র্যান্ড
নমুনা — প্রতি সপ্তাহে ঠিক এই ছকে পাবেন
এই সপ্তাহের খরচ৳১১,২০০বাজেটের ৯৮%
কনফার্মড অর্ডার৭১গত সপ্তাহে ৫৮
প্রতি অর্ডার খরচ৳১৫৮গত সপ্তাহে ৳১৭১
ROAS৬.৯xলক্ষ্য ৫x
সেরা ক্রিয়েটিভভিডিও #৩ — “ডেলিভারির আগে টাকা নয়” হুক
বন্ধ করা অ্যাড২টি (প্রতি অর্ডার ৳৩০০+)
পরের সপ্তাহের প্ল্যানজেতা ভিডিওতে বাজেট +৩০%, নতুন ২টি হুক টেস্ট
আপনার কাছে অনুরোধনতুন স্টকের ৫টি ছবি
পার্থক্যটা কোথায়

বুস্ট বনাম অ্যাড ক্যাম্পেইন — কোনটা কী, কোনটা ভালো

দুটোতেই ফেসবুককে টাকা দেন, কিন্তু ফেসবুক কাকে খুঁজবে তা পুরো আলাদা। একটা আনে লাইক-কমেন্ট, অন্যটা আনে অর্ডার।

বুস্ট পোস্ট

পোস্টের নিচের “Boost” বাটন

কোথা থেকে: পেজের যেকোনো পোস্ট

একটা পোস্ট কয়েক ক্লিকে বেশি মানুষকে দেখানোর সহজ উপায়। বয়স, শহর আর বাজেট বেছে দিলেই চালু হয়ে যায়।

  • লক্ষ্য মূলত রিচ, লাইক-কমেন্ট বা মেসেজ — অর্ডার নয়
  • একবারে একটা পোস্ট, একটা অডিয়েন্স
  • কয়েকটা ভিডিও-ছবি পাশাপাশি টেস্ট করা যায় না
  • Pixel থেকে শিখে ক্রেতা খোঁজার সুযোগ নেই
  • রিপোর্টে রিচ-লাইক দেখায়, কোন পোস্ট থেকে বিক্রি হলো তা নয়
অ্যাড ক্যাম্পেইন · আমরা যা চালাই

Ads Manager দিয়ে বানানো ক্যাম্পেইন

কোথা থেকে: Meta Ads Manager

আগে লক্ষ্য ঠিক করা হয় — Sales, Leads বা Messages। তারপর ফেসবুককে বলা হয়: “যারা কিনবে, তাদের খোঁজো।”

  • Sales বা কনভার্সন লক্ষ্য — Pixel ও Conversions API থেকে শিখে ক্রেতা খোঁজে
  • একসাথে কয়েকটা ভিডিও-ছবি টেস্ট, জেতাটায় বেশি বাজেট
  • নতুন ক্রেতা, রিটার্গেটিং আর লুকঅ্যালাইক আলাদা করে সাজানো
  • প্লেসমেন্ট, সময় আর বাজেটে পুরো নিয়ন্ত্রণ
  • কোন অ্যাড থেকে কত অর্ডার, প্রতি অর্ডারে কত খরচ — সব রিপোর্টে
বুস্টঅ্যাড ক্যাম্পেইন
ফেসবুক খোঁজেসস্তায় লাইক-কমেন্ট করা মানুষযারা আসলে অর্ডার করে, তাদের মতো মানুষ
অডিয়েন্সবয়স আর শহর বেছে ছেড়ে দেওয়াক্রেতার আচরণ, রিটার্গেটিং, লুকঅ্যালাইক — স্তরে স্তরে
ক্রিয়েটিভএকটা ছবি, একটা ক্যাপশন, মাসের পর মাসকয়েকটা ভিডিও ও ইমেজ পাশাপাশি, হুক টেস্টসহ
ট্র্যাকিংবিক্রি দেখা যায় নাPixel + Conversions API; প্রতিটা অর্ডারের উৎস জানা
অপটিমাইজেশনবাজেট শেষ হলে আবার বুস্টপ্রতিদিন খরচ-অর্ডার মিলিয়ে বাজেট সরানো
রিপোর্টরিচ আর লাইকের স্ক্রিনশটখরচ, অর্ডার, প্রতি অর্ডার খরচ, ROAS

কোনটা ভালো? বিক্রি চাইলে অ্যাড ক্যাম্পেইন।

বুস্ট খারাপ নয়, কিন্তু ওটা বানানো পোস্টের রিচ বাড়ানোর জন্য। অর্ডার, বিক্রি আর লাভ চাইলে Ads Manager-এর ক্যাম্পেইনই ঠিক পথ। তাই আমাদের সব কাজ — এমনকি ৳১,৯৯০-এর ছোট টেস্টও — অ্যাড ক্যাম্পেইন দিয়েই চলে, বুস্ট দিয়ে নয়।

  • বুস্ট চলে, যখনশুধু কোনো অফার বা নোটিশ বেশি মানুষকে জানাতে চান, বা পেজে এনগেজমেন্ট বাড়াতে চান।
  • অ্যাড ক্যাম্পেইন লাগবে, যখনঅর্ডার, ওয়েবসাইটে বিক্রি বা লিড চান, আর প্রতি অর্ডারের খরচ কমাতে চান।
সততার সাথে বলছি

এই সার্ভিস সবার জন্য নয়

যাদের সাথে কাজ করলে ফল আসে, শুধু তাদের সাথেই কাজ করি। তাতে আপনারও টাকা বাঁচে, আমাদেরও সময়।

আপনার জন্য, যদি

  • ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ আছে (না থাকলে বানিয়ে নিতে রাজি), আর অর্ডার বাড়াতে চান
  • পেজ গোছানো, পোস্টার আর ভিডিও প্রফেশনাল মানের রাখতে চান
  • প্রোডাক্টে এমন মার্জিন আছে যে অ্যাড খরচ দিয়েও লাভ থাকে
  • অর্ডার কনফার্ম আর ডেলিভারি সামলানোর লোক আছে (না থাকলে আমাদের কল সেন্টার সার্ভিস আছে)
  • প্রতি মাসে অ্যাডে একটা নির্দিষ্ট বাজেট রাখতে প্রস্তুত
  • লাইক-ফলোয়ার নয়, অর্ডার আর লাভ দিয়ে ফলাফল মাপতে চান

এখনই আপনার জন্য নয়, যদি

  • প্রোডাক্ট বা স্টক এখনো ঠিক হয়নি — আগে সেটা গুছিয়ে আসুন
  • প্রথম সপ্তাহেই ১০ গুণ রিটার্ন চান; টেস্টিংয়ের সময় দিতে রাজি নন
  • ইনবক্সের মেসেজ ২৪ ঘণ্টায়ও উত্তর পায় না
  • অ্যাডের খরচ লাভ থেকে নয়, ধার করে দিতে হবে
  • ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ নেই, বানাতেও চান না — এ অবস্থায় আমরা কাজ নিই না
  • শুধু পেজে ফলোয়ার বাড়াতে চান
এখনই বড় বিনিয়োগ নয়?

যেকোনো বাজেটে টেস্ট ক্যাম্পেইন — আমাদের চার্জ মাত্র ৳১,৯৯০

এখনই এত টাকা বিনিয়োগ করতে না চাইলে ছোট করে শুরু করুন। অ্যাড বাজেট $১০, $২৫ বা $২০০ — যা-ই হোক, আমাদের সার্ভিস চার্জ একই ৳১,৯৯০। অ্যাডের ডলার আপনি নিজে দেবেন, আর সেটা সবসময় আমাদের সার্ভিস চার্জ থেকে আলাদা।

ছোট টেস্ট ক্যাম্পেইন

৳১,৯৯০ফিক্সড সার্ভিস চার্জ · অ্যাড বাজেট যা-ই হোক
আপনার অ্যাড বাজেট বাছুন
আমাদের সার্ভিস চার্জ
আমাদেরকে, bKash · Nagad · ব্যাংকে
৳১,৯৯০
অ্যাড বাজেট $২৫ × আনুমানিক ৳১২৮
সরাসরি Meta-কে, আপনার নিজের কার্ড থেকে
≈ ৳৩,২০০
আপনার আনুমানিক মোট খরচ≈ ৳৫,১৯০
ডলারের রেট ব্যাংক ও কার্ডভেদে কিছুটা কম-বেশি হতে পারে।

অ্যাডের টাকা কখনো আমাদের সার্ভিস চার্জের মধ্যে ধরা নয়। ডলার আপনার কার্ড থেকে সরাসরি Meta-তে যায় — আমরা আপনার অ্যাডের টাকা হাতে নিই না।

  • Ads Manager থেকে সঠিক লক্ষ্যে ক্যাম্পেইন সেটআপ — বুস্ট নয়
  • অডিয়েন্স ও টার্গেটিং ঠিক করা
  • আপনার অ্যাড একাউন্টে অ্যাড চালু করে দেওয়া
৳১,৯৯০-এ টেস্ট শুরু করুন

অ্যাডের ডলার দেবেন কীভাবে

  • bKash থেকে অ্যাডের ডলার দিতে পারবেন। কীভাবে করবেন, আমরা ধাপে ধাপে দেখিয়ে দেব।
  • ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড থাকলে সেটাই আপনার অ্যাড একাউন্টে যোগ করুন।
  • RedotPay-এ একাউন্ট খুলে ডলার কিনে নিন, তারপর সেই কার্ড অ্যাড একাউন্টে যোগ করুন।

যেভাবেই দিন, কার্ড আপনার নামে আর আপনার অ্যাড একাউন্টে থাকে। কত খরচ হলো, সবসময় নিজেই দেখতে পাবেন।

যেভাবে কাজ হয়

  1. কার্ড যোগ করুনকার্ড আপনার — নিজের অ্যাড একাউন্টে যোগ করবেন, ডলারও আপনিই দেবেন।
  2. আমাদের অ্যাক্সেস দিনপেজ আর অ্যাড একাউন্টে আমাদের অ্যাক্সেস দেবেন। পাসওয়ার্ড দিতে হয় না।
  3. আমরা অ্যাড চালু করি৳১,৯৯০ সার্ভিস চার্জ পেলে ক্যাম্পেইন সাজিয়ে আপনার কার্ড দিয়েই অ্যাড চালিয়ে দিই।

পুরো সিস্টেমে টেস্ট চান? ট্র্যাকিং, প্রফেশনাল ভিডিও ও পোস্টার, দৈনিক অপটিমাইজেশন আর রিপোর্টসহ ফুল টেস্ট ক্যাম্পেইন নিচে দেখুন।

ফুল টেস্ট ক্যাম্পেইন দেখুন ↓
ফুল টেস্ট ক্যাম্পেইন

আগে ছোট টেস্ট, ফল ভালো হলে ধীরে ধীরে বাজেট বাড়ান

মাসিক প্ল্যানের আগে যাচাই করে নিতে চাইলে টেস্ট ক্যাম্পেইন দিয়ে শুরু করুন। আপনার প্রোডাক্টে অর্ডার আসে কি না আর প্রতি অর্ডারে কত খরচ পড়ে, আসল সংখ্যা দেখে তারপর বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নিন।

আমাদের সাথে কাজ করতে এই ৪টি জিনিস লাগবেই

ফুল টেস্ট ক্যাম্পেইন হোক বা মাসিক প্ল্যান, প্রতিটা ক্লায়েন্টের জন্য একই শর্ত। এগুলো ঠিক থাকলেই অ্যাডের টাকা অর্ডারে বদলায়।

  • CAPIসার্ভার সাইড ট্র্যাকিংPixel + Conversions APIকেন লাগবে: কোন অ্যাড থেকে অর্ডার এলো, ফেসবুক তা জানতে না পারলে সঠিক ক্রেতা খুঁজে পায় না। তখন বাজেট যায় ভুল মানুষের কাছে আর প্রতি অর্ডার খরচ বাড়ে।
  • ২+প্রফেশনাল ভিডিওকমপক্ষে ২টি, হুকসহ এডিট করাকেন লাগবে: ফেসবুকে সবচেয়ে কম খরচে অর্ডার আসে ভিডিও অ্যাড থেকে। প্রথম ৩ সেকেন্ডে মানুষ না থামলে অ্যাড দেখেই না, আর দুটো ভিডিও থাকলে কোনটা ভালো চলে তা তুলনা করা যায়।
  • ১০প্রফেশনাল পোস্টারকমপক্ষে ৮–১০টি পোস্টার বা প্রোডাক্ট ইমেজকেন লাগবে: একই ছবি বারবার দেখালে মানুষ বিরক্ত হয়, খরচ বাড়ে। বেশি পোস্টার থাকলে আলাদা অফার ও কথা টেস্ট করা যায়, আর পেজটাও বিশ্বাসযোগ্য দেখায়।
  • ১সুন্দর ল্যান্ডিং পেজদ্রুত লোড হয়, সহজে অর্ডার করা যায়কেন লাগবে: অ্যাডে ক্লিক করা মানুষ অগোছালো বা ধীর পেজ দেখলে অর্ডার না করেই চলে যায়। ভালো পেজে অর্ডার বাড়ে, আর ট্র্যাকিং বসানোর জায়গাও এটাই।

এগুলো ছাড়া আমরা আপনাকে ভালো ফল এনে দিতে পারব না। তাই আমাদের সাথে কাজ করতে গেলে এই চারটি জিনিস লাগবেই।

ফুল টেস্ট ক্যাম্পেইনের খরচ

  • টেস্ট ক্যাম্পেইন সার্ভিস চার্জপেজ অডিট, ক্যাম্পেইন সেটআপ, অপটিমাইজেশন ও রিপোর্ট
    ৳৫,০০০
  • সার্ভার সাইড ট্র্যাকিং + Pixel সেটআপলাগবেইটেস্টের সাথে ৳৪,০০০ (আলাদা নিলে ৳৪,৯৯৯)
    ৳৪,০০০
  • ২টি প্রফেশনাল ভিডিও এডিটলাগবেই৳১,৪৯৯ × ২ · অ্যাডের ভিডিও আমাদের টিম দিয়েই করাতে হবে
    ৳২,৯৯৮
  • ১০টি প্রফেশনাল পোস্টারলাগবেইঅ্যাড ও পেজের জন্য ডিজাইন করা পোস্টার
    ৳১,৯৯০

আপনার অবস্থা অনুযায়ী বাছুন

আমাদের সার্ভিস চার্জ৳১৩,৯৮৮
অ্যাড বাজেট $১০০ × আনুমানিক ৳১২৮
সরাসরি Meta-কে, আপনার কার্ড থেকে
≈ ৳১২,৮০০
আপনার আনুমানিক মোট খরচ≈ ৳২৬,৭৮৮
ডলারের রেট ব্যাংক ও কার্ডভেদে কিছুটা কম-বেশি হতে পারে।
টেস্ট ক্যাম্পেইন শুরু করুন

টেস্টের পর যেভাবে এগোবেন

  1. $১০০ দিয়ে টেস্টকোন ভিডিও আর ইমেজে অর্ডার আসে, প্রতি অর্ডারে খরচ কত, সংখ্যাসহ রিপোর্ট পাবেন।
  2. ফল ভালো হলে ধীরে ধীরে বাজেট বাড়ানযে অ্যাড জিতেছে সেখানেই বাজেট বাড়াই, তাই বাড়তি টাকা অনুমানে যায় না।
  3. মাসিক প্ল্যান বা কমিশন মডেলবাজেট অনুযায়ী গ্রোথ বা স্কেল প্ল্যান, আর $৫,০০০-এর বেশি হলে বিক্রির ওপর ৫% কমিশন।

অ্যাড বাজেট দেবেন কীভাবে

  • ডুয়েল কারেন্সি কার্ড আপনার অ্যাড একাউন্টে যোগ করবেন, সেই কার্ড দিয়েই আমরা অ্যাড চালাব। টাকা সবসময় আপনার নিয়ন্ত্রণে।
  • bKash থেকে দিতে পারবেন, অথবা RedotPay-এ একাউন্ট খুলে ডলার কিনে সেই কার্ড যোগ করুন। পুরো প্রসেস আমরা ধাপে ধাপে দেখিয়ে দেব।

ভালো ফলের জন্য গোছানো ফেসবুক পেজ আর ঠিকঠাক অর্ডার কনফার্মেশনও দরকার। অর্ডার কতটা আসবে আর বিক্রি হবে কি না, তা এগুলোর ওপরই নির্ভর করে।

অর্ডার রিটার্নের দায় আমাদের নয়

আমাদের কাজ অ্যাড দিয়ে অর্ডার আনা। অর্ডার আসার পর রিটার্ন হয় এমন কারণে, যা আপনার ব্যবসার ভেতরের বিষয় এবং আমাদের হাতে নেই।

  • প্রোডাক্টের মান
  • বাজে বা ভুয়া কাস্টমার
  • দুর্বল অর্ডার প্রসেসিং
  • কনফার্মেশন ছাড়া অর্ডার পাঠানো
পরিষ্কার দাম

তিনটা প্ল্যান, কোনো সেটআপ ফি নেই

প্ল্যান ঠিক হয় আপনার মাসিক অ্যাড বাজেট দিয়ে। অ্যাড বাজেট আপনি সরাসরি Meta-কে দেবেন; নিচের দাম শুধু আমাদের সার্ভিস চার্জ।

আপনার মাসিক অ্যাড বাজেট কত?

স্লাইডার সরান — কোন প্ল্যান আপনার জন্য, নিচে জ্বলে উঠবে।

$২,০০০ /মাস
$৩০০$৩,০০০$৫,০০০$৮,০০০+

আপনার জন্য:গ্রোথ প্ল্যান — ৳১৫,০০০

আপনার জন্য

গ্রোথ প্ল্যান

মাসিক অ্যাড বাজেট $৩,০০০-এর কম

৳১৫,০০০ /মাস
  • ক্যাম্পেইন সেটআপ ও দৈনিক অপটিমাইজেশন
  • অডিয়েন্স রিসার্চ ও রিটার্গেটিং
  • ৪টি ফ্রি অ্যাড ক্রিয়েটিভ (ভিডিও + ইমেজ) — মূল্য ৳৪,০০০
  • Pixel ও ইভেন্ট হেলথ চেক
  • সাপ্তাহিক ফলাফল রিপোর্ট
  • WhatsApp সাপোর্ট
এই প্ল্যান নিন
সবচেয়ে জনপ্রিয় আপনার জন্য

স্কেল প্ল্যান

মাসিক অ্যাড বাজেট $৩,০০০ – $৫,০০০

৳৩০,০০০ /মাস
  • গ্রোথ প্ল্যানের সবকিছু
  • ৮টি ফ্রি অ্যাড ক্রিয়েটিভ (ভিডিও + ইমেজ) — মূল্য ৳৮,০০০
  • প্রতি সপ্তাহে নতুন হুক টেস্ট
  • আলাদা রিটার্গেটিং ও লুকঅ্যালাইক ফানেল
  • অগ্রাধিকার সাপোর্ট
  • সাপ্তাহিক ফলাফল রিপোর্ট ও মাসিক রিভিউ কল
এই প্ল্যান নিন
আপনার জন্য

কমিশন মডেল

মাসিক অ্যাড বাজেট $৫,০০০-এর বেশি

৫% বিক্রির ওপর
  • কোনো ফিক্সড মাসিক ফি নেই
  • ক্যাম্পেইন সেটআপ ও দৈনিক অপটিমাইজেশন
  • আনলিমিটেড অ্যাড ক্রিয়েটিভ
  • প্রতিটা বিক্রির ওপর ৫% কমিশন, প্রোডাক্টের দাম ধরে মাস শেষে হিসাব
  • অর্ডার রিটার্নের দায় আমাদের নয়
  • আপনার বিক্রি বাড়লে তবেই আমাদের আয় বাড়ে
  • ডেডিকেটেড অ্যাকাউন্ট ম্যানেজার
কথা বলুন
অ্যাড শুরুর আগে ট্র্যাকিং ঠিক করুন — কমপ্লিট ট্র্যাকিং সেটআপ

সার্ভার সাইড ট্র্যাকিং (Conversions API) + Meta Pixel + Google Tag Manager + GA4, Events Manager-এ টেস্ট করে বুঝিয়ে দেওয়া। ওয়েবসাইট থাকলে এটা ছাড়া অ্যাড চালানো মানে অন্ধের মতো খরচ।

৳৪,৯৯৯
এককালীন · টেস্ট ক্যাম্পেইনের সাথে ৳৪,০০০

মনে রাখুন: প্যাকেজের দাম শুধু আমাদের সার্ভিস চার্জ — ফেসবুকের অ্যাড বাজেট আপনি সরাসরি দেবেন। অ্যাড প্ল্যানে শুধু অ্যাডের কাজ থাকে; সোশ্যাল মিডিয়া বা ভিডিও প্যাকেজ আলাদা, আর দুই বা তার বেশি প্যাকেজ একসাথে নিলে ১০% ছাড়। কোনো লম্বা চুক্তি নেই — যেকোনো মাসের শেষে বন্ধ করতে পারেন। বাজেট কম হলে আগে টেস্ট ক্যাম্পেইন দিয়ে শুরু করুন।

অর্ডার থেকে লঞ্চ

৫ কর্মদিবসের টাইমলাইন

অর্ডার করার পর প্রথম ক্যাম্পেইন চালু হতে সাধারণত ৩ থেকে ৫ কর্মদিবস লাগে। এর মাঝে প্রতিটা ধাপে আপনি WhatsApp-এ আপডেট পান।

দিন ১
দিন ২
দিন ৩
দিন ৪
দিন ৫
অর্ডার ও অ্যাক্সেসপ্যাকেজ, পেজ ও অ্যাড একাউন্ট অ্যাক্সেস
শুরু
পেজ ও অ্যাড অডিটটাকা কোথায় নষ্ট হচ্ছে
অডিট রিপোর্ট
ট্র্যাকিং ও ক্রিয়েটিভPixel/CAPI, ভিডিও ও ইমেজ তৈরি
ক্রিয়েটিভ তৈরি ও টেস্ট
লঞ্চ ও রিপোর্টএরপর প্রতি সপ্তাহে রিপোর্ট
ক্যাম্পেইন চালু →
ক্লায়েন্টদের সাথে কাজ

কার জন্য কী করেছি

কয়েকটি ব্র্যান্ডের সাথে আমাদের কাজ — সব ক্রিয়েটিভ, ভিডিও আর ডিজাইন দেখুন আমাদের কাজ পেজে।

থাইরয়েড, গ্যাস্ট্রো, ফ্যাটি লিভার আর বিটরুট — প্রতিটি পণ্যের জন্য আলাদা অ্যাঙ্গেলে ৬০টির বেশি অ্যাড ক্রিয়েটিভ: অফার, সমস্যা-সমাধান, ডাক্তারের পরামর্শ আর কাস্টমার রিভিউ ভিডিও। সাথে প্রোডাক্ট লেবেল ও জার ডিজাইন।

ড
Daily Freshহেলথ ফুড · সারা বাংলাদেশ

ব্লু-কাট চশমার জন্য ৩০টির বেশি অ্যাড ক্রিয়েটিভ — স্ক্রিন টাইম, দাম আর স্টাইল, তিন অ্যাঙ্গেলে টেস্ট। সাথে স্টোরি ভিডিও, লোগো আর চশমার বক্স ডিজাইন।

E
Eyetixআইওয়্যার · অনলাইন শপ

কোর্স ভর্তির ক্যাম্পেইন — প্রজেক্ট ম্যানেজমেন্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ও ফ্রিল্যান্সিং কোর্সের ৪০টির বেশি অ্যাড, মোশন ভিডিও আর কোর্সের ল্যান্ডিং পেজ।

A
Adil Digital Academyএডুকেশন · ব্রাহ্মণবাড়িয়া
সাধারণ প্রশ্ন

অর্ডারের আগে যা জানতে চান

উত্তর না পেলে সরাসরি WhatsApp-এ জিজ্ঞেস করুন। সাধারণত এক ঘণ্টার মধ্যে উত্তর দিই।

বুস্ট আর অ্যাড ক্যাম্পেইনে পার্থক্য কী? কোনটা ভালো?

বুস্ট হলো পোস্টের নিচের বাটন — পোস্ট বেশি মানুষকে দেখায়, কিন্তু ফেসবুক তখন লাইক-কমেন্ট করা মানুষ খোঁজে। অ্যাড ক্যাম্পেইন বানানো হয় Ads Manager থেকে, Sales বা কনভার্সন লক্ষ্যে, যাতে ফেসবুক ক্রেতা খোঁজে, কয়েকটা ক্রিয়েটিভ টেস্ট হয় আর প্রতি অর্ডারের খরচ দেখা যায়। বিক্রি চাইলে অ্যাড ক্যাম্পেইনই ভালো, তাই আমরা সব কাজ ক্যাম্পেইন দিয়েই করি।

অ্যাডের বাজেট কি প্যাকেজের দামের মধ্যে ধরা?

না। প্যাকেজ বা টেস্টের দাম শুধু আমাদের সার্ভিস চার্জ — ৳১,৯৯০-এর ছোট টেস্টেও একই নিয়ম। অ্যাড বাজেট আপনি নিজের কার্ড বা পেমেন্ট মেথড দিয়ে সরাসরি Meta-কে দেবেন, যাতে টাকা সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকে।

কোন প্ল্যান আমার জন্য, বুঝব কীভাবে?

মাসিক অ্যাড বাজেট দিয়ে। $৩,০০০-এর কম হলে গ্রোথ প্ল্যান, $৩,০০০ থেকে $৫,০০০ হলে স্কেল প্ল্যান, আর $৫,০০০-এর বেশি হলে কমিশন মডেল। বাজেট নিয়ে দ্বিধায় থাকলে কনসালটেশন কল বুক করুন, কলেই আমরা জানিয়ে দেব।

কত দিনে ফলাফল দেখব?

প্রথম ক্যাম্পেইন ৩–৫ কর্মদিবসে চালু হয়। প্রথম ২ সপ্তাহ টেস্টিংয়ের সময় — এখানে ফেসবুক শেখে কোন ক্রিয়েটিভ আর অডিয়েন্সে অর্ডার আসে। সাধারণত তৃতীয় সপ্তাহ থেকে প্রতি অর্ডারের খরচ স্থির হতে শুরু করে। প্রথম দিন থেকেই আপনি সাপ্তাহিক রিপোর্টে প্রতিটা সংখ্যা দেখতে পাবেন।

কম বাজেটে কি পরীক্ষামূলক ক্যাম্পেইন চালানো যায়?

হ্যাঁ, দুইভাবে। ছোট টেস্ট: অ্যাড বাজেট $১০, $২৫ বা $২০০ — যা-ই হোক, আমাদের সার্ভিস চার্জ ৳১,৯৯০, আর অ্যাডের ডলার আপনি আলাদা করে সরাসরি Meta-কে দেবেন। পুরো সিস্টেমে ফুল টেস্ট চাইলে: সার্ভিস চার্জ ৳৫,০০০, সার্ভার সাইড ট্র্যাকিং ৳৪,০০০, ২টি প্রফেশনাল ভিডিও এডিট ৳২,৯৯৮ আর ১০টি পোস্টার ৳১,৯৯০, মোট ৳১৩,৯৮৮। অ্যাড বাজেট ন্যূনতম $১০০, আনুমানিক ৳১২৮ রেটে প্রায় ৳১২,৮০০, যা আপনার কার্ড থেকে সরাসরি Meta-কে যায়। সব মিলিয়ে আনুমানিক ৳২৬,৭৮৮। ল্যান্ডিং পেজ না থাকলে আলাদা লাগবে। ফল ভালো হলে ধীরে ধীরে বাজেট বাড়াবেন।

আমার ওয়েবসাইট নেই, তাহলে?

ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ ছাড়া আমরা কাজ করি না, কারণ ভালো পেজ ছাড়া অ্যাডের টাকা নষ্ট হয়। আপনি অন্য কোথাও থেকে বানিয়ে নিতে পারেন, অথবা আমাদের দিয়ে বানালে খরচ ৳৫,০০০ থেকে শুরু।

আমার কার্ড নেই, অ্যাড বাজেট দেব কীভাবে?

অ্যাডের ডলার bKash থেকে দিতে পারবেন, অথবা ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড একাউন্টে যোগ করতে পারেন। কোনোটাই না থাকলে RedotPay-এ একাউন্ট খুলে ডলার কিনে সেই কার্ড অ্যাড একাউন্টে যোগ করুন। কার্ড আপনার, অ্যাড একাউন্টও আপনার — আপনি শুধু আমাদের অ্যাক্সেস দেবেন, আমরা অ্যাড চালিয়ে দেব। পুরো প্রসেস আমরা ধাপে ধাপে দেখিয়ে দেব।

ট্র্যাকিং, ভিডিও, ইমেজ ছাড়া কি কাজ করা যায়?

না। সার্ভার সাইড ট্র্যাকিং, কমপক্ষে ২টি প্রফেশনাল ভিডিও, কমপক্ষে ৮–১০টি ইমেজ আর একটি সুন্দর ল্যান্ডিং পেজ ছাড়া আমরা ভালো ফল এনে দিতে পারি না, তাই এগুলো ছাড়া কাজ নিই না। ট্র্যাকিং টেস্টের সাথে ৳৪,০০০ (আলাদা নিলে ৳৪,৯৯৯), ভিডিও ৳১,৪৯৯ করে, ১০টি পোস্টার ৳১,৯৯০।

অর্ডার রিটার্ন হলে কী হবে?

রিটার্নের দায় আমাদের নয়। রিটার্ন সাধারণত হয় প্রোডাক্টের মান, বাজে বা ভুয়া কাস্টমার, কিংবা দুর্বল অর্ডার প্রসেসিংয়ের কারণে, যা আমাদের নিয়ন্ত্রণে নেই। কমিশন মডেলেও ৫% কমিশন বিক্রির ওপর হিসাব হয়।

অর্ডার আর বিক্রি কি নিশ্চিত?

অর্ডার কতটা আসবে তা নির্ভর করে গোছানো ফেসবুক পেজ, প্রফেশনাল পোস্টার ও ভিডিও, সুন্দর ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট আর অর্ডার প্রসেসিংয়ের ওপর। এগুলো ঠিক থাকলে আমরা প্রতিদিন অপটিমাইজ করে খরচ কমিয়ে অর্ডার বাড়াই, আর প্রতি সপ্তাহে লিখিত রিপোর্ট দিই।

আমার অ্যাড একাউন্ট রেস্ট্রিক্টেড বা ডিজেবল, কাজ করা যাবে?

কনসালটেশন কলে আগে দেখি কী কারণে হয়েছে। অনেক ক্ষেত্রে আপিল বা সঠিক Business Manager কাঠামো দিয়ে সমাধান হয়। সমাধান না হলে আমরা আগেই জানিয়ে দিই, প্যাকেজ বিক্রি করি না।

১০% ছাড় কখন পাব?

অ্যাড প্ল্যানের সাথে সোশ্যাল মিডিয়া, ভিডিও বা অন্য যেকোনো প্যাকেজ একসাথে নিলে পুরো বিলে ১০% ছাড়।

কোনো চুক্তি বা লম্বা মেয়াদের বাধ্যবাধকতা আছে?

না। সব প্ল্যান মাসিক। যেকোনো মাসের শেষে বন্ধ করতে পারেন। আমরা চাই ফলাফল দেখে আপনি থাকুন, চুক্তির কারণে নয়।

পেমেন্ট কীভাবে করব?

প্যাকেজ বেছে নিলে আমরা একটি পেমেন্ট রিকোয়েস্ট পাঠাই। bKash, Nagad বা ব্যাংক ট্রান্সফারে মাসের শুরুতে পেমেন্ট করবেন, আর সব অ্যাক্সেস আপনার নামেই থাকবে।

কনসালটেশন কল

শুরুর আগে একটা কনসালটেশন কল

ফর্মটা পূরণ করুন, আমরা কল করে আপনার পেজ, প্রোডাক্ট আর বাজেট নিয়ে কথা বলব। কলেই জানবেন কোন প্ল্যান আপনার জন্য ঠিক, শুরু করতে কী কী লাগবে, মোট খরচ কত পড়বে, আর প্রথম মাসে কী আশা করতে পারেন।

WA
WhatsApp+৮৮০ ১৭৪৯ ৮১৩৯০৭
☎
হটলাইন+৮৮০ ৯৬৪৪ ২১৭১৪০
@
ইমেইলinfo@adildigitalacademy.com
⌂
অফিস৮১৬/২২ পশ্চিম মেড্ডা, ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া ৩৪০০

কনসালটেশন কল বুক করুন

সাবমিট করলে WhatsApp খুলবে, তথ্যগুলো মেসেজে লেখা থাকবে — শুধু সেন্ড চাপবেন।

মাসিক অ্যাড বাজেট (USD)
ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ আছে?
এখন মাসে কত বিক্রি হয়?

WhatsApp না খুললে সরাসরি +৮৮০ ১৭৪৯ ৮১৩৯০৭ নম্বরে পেজের লিংক পাঠিয়ে কল বুক করুন।

কনসালটেশন কল বুক করুন